নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এক ঘন্টা কলম বিরতি

অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

ইসলামী ব্যাংকে নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ সহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে বৃহস্পতিবার (০৪ জুন) এক ঘন্টা কলম বিরতি পালন করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এতে ব্যাংকের লেনদেন সহ সকল কার্যক্রম এক ঘন্টা বন্ধ থাকে। কলম বিরতি চলাকালীন রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয় সহ সারাদেশে সকল শাখায় সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ব্যাংকিং সেবা বন্ধ ছিল।

সরেজমিনে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়, মতিঝিল লোকাল অফিস, বাসাবো শাখা, শাহজাহানপুর শাখা, পল্টন শাখা, রমনা শাখা, বংশাল শাখা, নবাবপুর শাখা, ইসলামপুর শাখা, সদরঘাট শাখা, কামরাঙ্গীরচর শাখা, যাত্রাবাড়ী শাখা, দনিয়া শাখা, ডেমরা ষ্টাফ কোয়াটার শাখা, দয়াগঞ্জ শাখা, চকবাজার শাখা, মৌলভী বাজার শাখা, পান্থপথ শাখা, ভিআইপি রোড শাখা, গেণ্ডারিয়া শাখা, ওয়াইজঘাট শাখা, নিউমার্কেট-এলিফ্যান্ট রোড শাখা, বাংলামোটর শাখা, বিজয়নগর উপশাখা, শ্যামপুর উপশাখা, গোড়ান উপশাখা, কোনাপাড়া উপশাখা, হাতিরপুল উপশাখা, ডেমরা উপশাখা, মোহাম্মদবাগ উপশাখা, পোস্তগোলা উপশাখা, লোহারপুল উপশাখায় সহ বিভিন্ন শাখা ও উপশাখায় গিয়ে দেখা যায় কর্মকর্তা-কর্মচারিতের কলম বিরতিতে ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। এসময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিদের ব্যতিত সাধারণ গ্রাহকদের উপস্থিতি দেখা যায়নি।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক জানান, “ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ’, ‘ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল’, ‘লুটপাটের সাথে জড়িত কেউ ইসলামী ব্যাংকের বোর্ডে না রাখা’, ‘ব্যাংক রেজুলেশন এক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল করা’, ‘এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করা’, ‘শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে সেই ব্যবস্থা করা’, ‘ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার”- ৭ দফা দাবিতে “সচেতন গ্রাহক ফোরাম” মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে দাবি জানালেও বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ গ্রহন না করায় সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে এক ঘন্টা কলম বিরতির আহ্বান জানিয়েছে। সচেতন গ্রাহক ফোরামের দাবির প্রতি সংগতি জানিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা এক ঘন্টা কলম বিরতি কর্মসূচি পালন করে। তিনি জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, এস আলম গ্রুপের উত্তরসূরি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামী ব্যাংককে পুরোপুরি ধ্বংস করতে। যাদের ক্ষুদ্র ক্ষুদ্র আমানতে ইসলামী ব্যাংক আজ ব্যাংকিং সেক্টরে শীর্ষ অবস্থান অর্জন করেছে তাদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে খুরশীদ আলমতে প্রত্যাহার করে নিতে হবে। নতুবা বাংলাদেশ ব্যাংক ঘেরাও সহ কঠোর কর্মসূচি আসতে পারে।