নয়াখবর
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবাসন ব্যবসায়ীদের মতবিনিময় সভা ড্যাপসহ অযৌক্তিক বিধিমালা সংস্কার করতে হবে-রিহ্যাব প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

দেশের আবাসন ব্যবসায় নানা ধরনের জটিল ও কঠিন নিয়ম-কানুন এবং বাস্তবতাবিবর্জিত বিধিবিধানের কারণে ব্যবসা ক্রমেই সংকটের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে আবাসন শিল্পকে টিকিয়ে রাখতে ড্যাপসহ বিভিন্ন অযৌক্তিক বিধিমালার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন করতে হবে।
এ বিষয়ে আবাসন ব্যবসায়ীদের নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সম্মিলিত রিয়েল এস্টেট ফোরামের উদ্যোগে সাড়ে ৫টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব এর সাবেক প্রেসিডেন্ট মোঃ আবদুল আউয়াল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক।
সভায় বক্তারা বলেন, আবাসন ব্যবসা বর্তমানে নানা ধরনের সমস্যার চাপে রয়েছে। একই সঙ্গে বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধিবিধানের কারণে এ খাতের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ ও প্রতিষ্ঠান যুক্ত থাকায় এ সংকটের প্রভাব পুরো অর্থনীতিতেও পড়ছে।
মতবিনিময় সভায় আবাসন ব্যবসার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সংকট, ড্যাপসহ বিভিন্ন বিধিমালার বাস্তব প্রভাব এবং এসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে আবাসন খাতকে টেকসই ও গতিশীল রাখতে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ঐক্য ও সমন্বিত উদ্যোগ প্রয়োজনের উপর গুরুত্বআরোপ করা হয়। মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বেশ কয়েক জন ডেভেলপার তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সহিদুল ইসলাম, প্রেসিডেন্ট, মিরপুর রিয়েল এস্টেট ফোরাম। সভায় মোঃ ইব্রাহিম সরকার, সভাপতি, উত্তরা ডেভেলপার ফোরাম, মোঃ শাখাওয়াত হোসেন, উপদেষ্টা, সাউথ ডেভেলপার ফোরাম বক্তব্য প্রদান করেন। সভায় বিপুল সংখ্যক আবাসন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। মতবিনিময় অনুষ্ঠানে রিহাবের ভাইস প্রেসিডেন্ট ২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ৩ এ এফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স ড. মোঃ হারুন অর রশিদ সহ রিহাব পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।