নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়ন করতে চায় সরকার- অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
জুন ১১, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

 অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, দেশের যে অঞ্চল যেই অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের জন্য উপযুক্ত, বর্তমান সরকার সে অঞ্চলে সেই উপযুক্ত অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে অগ্রাধিকার প্রদান করবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা বর্তমান সরকারের একটি কৌশলগত উদ্যোগ। চট্টগ্রামকে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। উত্তরাঞ্চলের কৃষি-নিবিড় জেলাগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়েছে