লার্ভা জরিপের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে মাননীয় প্রশাসক ফুলবাড়িয়া মোড়স্থ কেন্দ্রীয় পশু হাসপাতালে জরিপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় কেন্দ্রীয় পশু হাসপাতালের মধ্যে এডিস মশাী লার্ভা পাওয়া গেলে ও বর্জ্য জমে থাকায় প্রশাসক কেন্দ্রীয় পশু হাসপাতাল কর্তৃপক্ষের নিকট অসন্তোষ প্রকাশ করেন। তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশন কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
