নয়াখবর
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না- আসাদুল হাবিব দুলু এমপি

অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ জনপদ বন্যা, খরা ও ভাঙন থেকে রক্ষা পাবে না। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

তিনি সম্প্রতি চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযগিতা কামনা ও জাতীয় সংসদের বক্তৃতায় তিস্তা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বর্তমান সরকার দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার, এ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তাঁর সূচিত ‘ জাগা বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের বাণী উত্তর জনপদের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেবার আহ্বান জানিয়ে বলেন, তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন, জীবিকা এবং অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি আন্তঃসীমান্ত নদী। এটি কেবল একটি প্রাকৃতিক জলধারা নয়, বরং কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ, পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্য এবং আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি।

বৃহস্পতিবার (০২ জুলাই) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণকালে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তাঁর সাথে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।