নয়াখবর
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

৩১ অক্টোবর বেলা পৌনে ১২টায় গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত রয়েছে।

লংমার্চের বহর ভাটিয়া পাড়া মোড়ে পৌঁছালে হাজার হজার নারী পুরুষ লংমার্চের বহরকে স্বাগত জানায়। এসময় আমীরে জামায়াত ও মাননীয় বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান জনতার উদ্দেশে বক্তব্য দেন।

জনতার উচ্ছাসকে সম্মান জানিয়ে তিনি ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনঢ় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গোপালগঞ্জের কাশিয়ানির পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্টান্ডের স্বাধীনতা চত্বরের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। এরপর যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়াও লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ। রাস্তার দুধারে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের নেতাকর্মীদের দেয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।

এর আগে সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় এক পথসভায় যোগ দেয় লংমার্চের বহর। সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে, দ্বিতীয়টি ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে।