নয়াখবর
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি শেষে ঢাবি’র ক্লাস, পরীক্ষাসহ সকল কার্যক্রম ২৯ মার্চ শুরু হচ্ছে

অনলাইন ডেস্ক
মার্চ ২৮, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস,পরীক্ষাসহ সকল কার্যক্রম আগামী ২৯ মার্চ ২০২৬ রবিবার থেকে যথারীতি শুরু হচ্ছে। উল্লেখ্য, দাপ্তরিক কার্যক্রম গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে।

আগামী ২৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।