নয়াখবর
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রী আহমেদ আযম খান এমপি-এর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ‘মুন কমপ্লেক্স’ পরিদর্শন।

অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এমপি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ঢাকার পাটুয়াটুলিস্থ ঐতিহ্যবাহী ‘মুন কমপ্লেক্স’ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মাননীয় মন্ত্রী মহোদয় ট্রাস্টের এই সম্পত্তির যথাযথ ব্যবস্থাপনা, আধুনিকায়ন এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সম্পত্তির আয় বৃদ্ধি ও এর সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী বোর্ডের সদস্য জনাব মোঃ ইশরাক হোসেন এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে ও ট্রাস্টের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে বর্তমান সরকারের এ ধরনের তদারকি ও উদ্যোগ অব্যাহত থাকবে।