শুক্রবার মিরপুর দক্ষিণ শাখা প্রশাসনিক ১১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের গণসংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মিরপুর দক্ষিণ থানা শাখার আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো:রাকিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন *ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান* বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও *ডাকসুর ভিপি জনাব সাদেক কায়েম* এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি *জনাব মো: মাহফুজুর রহমান* এ ছাড়া বক্তব্য রাখেন ১১ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার সামাজিক নেতৃবৃন্দ। পরিশেষে ইফতার ও গণসংবর্ধনার মাধ্যমে প্রোগাম শেষ হয়।
