নয়াখবর
বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৬ ৬:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি
বিএফইউজের তীব্র নিন্দা প্রতিবাদ

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন  ও মহাসচিব কাদের গনি চৌধুরী। বিবৃতিতে  নেতৃবৃন্দ বলেন

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ন্যক্কারজনক। জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের উপর এ ধরনের  হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ| যারা এই হামলার সঙ্গে জড়িত, তারা আইনের শাসন ও বাক স্বাধীনতার শত্রু|

মঙ্গলবার রাত ১২ টায় এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এস এ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও এমইউজে খুলনার সাবেক সহ-সাধারণ সম্পাদক স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্যা বিজনেস স্ট্যান্ডাড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ ও এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার  সৈয়দ রানা কবীরসহ ৫/৬ জন সাংবাদিক গল্প করছিলেন| এ সময় একটি মোটরসাইকেল যোগে আসা দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে| একটি গুলি একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়|  গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান| তবে গুলির ছররাতে সাংবাদিক আওয়াল আহত হন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, অবিলম্বে  ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে| একইসঙ্গে, খুলনা মহানগরীতে কর্মরত সকল সাংবাদিকের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।