কপ৩১ সম্মেলন থেকে
কনফারেন্স অন দ্য পার্টিজ (COP31)-এর প্রথম দিনে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বনেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া বক্তব্য অনেকটা আশঙ্কা ব্যঞ্জক।
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ চিত্র ও WMO-এর রিপোর্ট (২০২৬) বলা হয়েছে যে,
১২ বছর ধরে বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং ২০১৬ থেকে ২০২৬ সালের সময়কালটি সবচেয়ে উষ্ণ চার বছর হিসেবে চিহ্নিত হয়েছে। ২০২৬ সালের প্রথম নয় মাসে গড় তাপমাত্রা প্রাক-শিল্পযুগের চেয়ে ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
প্রশান্ত মহাসাগরে একটি তীব্র ‘সুপার এল নিনো’ সক্রিয় রয়েছে, যা স্বাভাবিক গড় মাত্রার প্রায় চার গুণ শক্তিশালী। ২০২৪ সালে রেকর্ডের পর ২০২৭ সালটি আরও ভয়াবহ তাপমাত্রা বৃদ্ধির বছর হতে পারে।
সমুদ্রের তাপমাত্রা টানা ১০ বছরের মতো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্রায় ৯০ কোটি মানুষ ঝুঁকির মুখে রয়েছে। বিশ্বজুড়ে তীব্র দাবাদাহ, বন্যা, এবং খরার ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সেক্রেটারি সাইমন স্টিল জানান, জলবায়ু সংকট এখন মহামারী আকারের একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। প্রচণ্ড গরম গর্ভাবস্থা, নবজাতক এবং মায়েদের স্বাস্থ্যের ওপর সরাসরি আঘাত হানছে। তথ্য অনুযায়ী, তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে সময়পূর্ব বা অকাল গর্ভপাত/প্রসব ৫% বৃদ্ধি পায়। গর্ভকালীন ডায়াবেটিস ৭% বৃদ্ধি পায়।
জীবাশ্ম জ্বালানি বায়ুদূষণ এবং অতিরিক্ত গরমের কারণে প্রতি বছর ৩০ লক্ষেরও বেশি মানুষ মারা যাচ্ছেন। ২০২৬ সালের গ্রীষ্মেই ইউরোপে অতিরিক্ত গরমে প্রায় ৫০,০০০ মানুষের মৃত্যু হয়েছে।
জীবাশ্ম জ্বালানি বনাম ক্লিন এনার্জি: সাইমন স্টিল উল্লেখ করেছেন যে দেশগুলোর সামনে এখন একটিই পথ খোলা—পছন্দ করতে হবে “ইলেকট্রিক নাকি শক”।
জীবাশ্ম জ্বালানির উচ্চ খরচ এড়াতে হলে দ্রুত বৈশ্বিক অর্থনীতিকে ক্লিন এনার্জি ও ইলেকট্রিক প্রযুক্তির দিকে পুনর্গঠন (Rewire) করতে হবে
Climate & Health Funders Coalition: গত COP30 (বেলেম)-এ গড়া জোটটি তাদের প্রথম বছরে চরম গরম, বায়ুদূষণ ও সংক্রামক ব্যাধি মোকাবিলার জন্য ২২৫ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিতরণ করেছে। পাশাপাশি নতুন করে আরও ১৫০ মিলিয়ন ডলারের আর্থিক প্রতিশ্রুতি যুক্ত হয়েছে।
২০১৫ সালে যেখানে ৫৬টি দেশে চরম আবহাওয়ার আগাম সতর্কবার্তা ব্যবস্থা ছিল, ২০২৫ সালে তা বেড়ে ১৩৬টি দেশে উন্নীত হয়েছে। বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা জোর দিয়েছেন যে জীবন বাঁচাতে বিশ্বব্যাপী আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা এবং তহবিল আরও বৃদ্ধি করা জরুরি।
