নয়াখবর
সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলের ইফতার সামগ্রী বিতরণ – সাইফুল আলম খান মিলন এমপির

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ১৮৫, ঢাকা-১২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সাইফুল আলম খান মহোদয়ের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত ১ হাজার অসহায় মানুষের মাঝে ২৫ ফেব্রুয়ারী, বুধবার, মগবাজার বিটিসিএল স্কুল এন্ড কলেজ মাঠে হাতিরঝিল পূর্ব থানা আমীর এডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে ও হাতিরঝিল পশ্চিম থানা আমীর মোঃ নূরুল ইসলাম আকন্দের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ১৮৫, ঢাকা-১২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সাইফুল আলম খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসের শূরা সদস্য ও হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারী খন্দকার রুহুল আমিন, হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী সুলতান মাহমুদ, হাতিরঝিল পশ্চিম থানা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল ওয়াদুদ সরদার, ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি সাজজাদ হোসাইন প্রমুখ।

হাতিরঝিল থানার ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১০ লাখ টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্যাকেট ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ২ কেজি পেয়াজ ও ১ লিটার সয়াবিন তৈল দেয়া হয়েছে।