নয়াখবর
শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক ধারার প্রতি পদাঘাতঃ দিনাজপুরে মাওলানা আবদুল হালিম

অনলাইন ডেস্ক
মার্চ ২৫, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া গণতান্ত্রিক ধারার প্রতি চরম পদাঘাত।

বুধবার (২৫ মার্চ) দুপুরে দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের যেসব কল্যাণমূলক উদ্যোগ রয়েছে, সেগুলোকে আমরা সাধুবাদ জানাই; আর যেসব কার্যক্রম দেশের জন্য ক্ষতিকর, সেগুলোর প্রতিবাদ জানাই।

তিনি বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়। অন্যান্য দল নির্বাচনে পরাজিত হলে ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে পড়ে; কিন্তু জামায়াত পরাজিত হলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। তাই নির্বাচনে হার বা জয় কোনো বিষয় নয়- সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে এবং আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের সৎ ও নিষ্ঠাবান হতে হবে।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, জামায়াতের প্রতি আড়াই কোটি মানুষের সমর্থন রয়েছে এবং গণভোটে ৪ কোটিরও বেশি মানুষের সমর্থন পাওয়া গেছে। তাই হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ২২৪টি আসনে নির্বাচন করে ৬৮টি আসনে বিজয়ী হয়েছি। যারা জামায়াতকে ভোট দিয়েছেন, তাদেরকে আরও কাছে টেনে নিতে হবে।

দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মোঃ আব্দুর রশীদ, জেলা জামায়াতের সাবেক আমরি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ প্রমুখ।