নয়াখবর
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলের ওপর ছুরিকাঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক
নভেম্বর ৫, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ৫ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানার ওপর ছুরিকাঘাতের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের জের ধরে কোনো নাগরিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একজন রাজনৈতিক নেতার পরিবারের সদস্যের ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয়ের কারণে হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না পায়, সে ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আমি আহত শাহরিয়ার জামানের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।