নয়াখবর
সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৪:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। মঙ্গলবার ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী সিনেটর ড. জুলকিফলি হাসানের ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সম্মত হন তাঁরা।

ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি হজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

পারস্পরিক সম্মান ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে আগামীতে দুই দেশের মধ্যে ধর্ম বিষয়ক ক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া, সমসাময়িক প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষাকে আরো কার্যকর ও সময়োপযোগী করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।